1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৭ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৭

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টাায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধসহ সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত অপরাধীেদের গ্রেফতারে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম মাসকান্দা হাইস্কুল রোড থেকে মাদক মামলার আসামী মোঃ ইসা, মোঃ রাজিব, শাহরিয়ার শিপন ও শিবলী সাদিক জয়কে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম মধ্য বাড়েরা থেকে মাদক মামলার আসামী সাদেকুল ইসলাম ওরফে সজিব ও হাফিজুল ইসলামকে ৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই কমল সরকারের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী রোমান আহমেদ, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অস্টধার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী হাতেম আলী, এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম মাইজবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শফিকুল ইসলাম স্বাধীন, এএসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম তালতলা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী রিজন, এএসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম বলাশপুর এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ইউসুফ, মোঃ লিমনকে গ্রেফতার করে।এছাড়া এসআই হাবিবুর রহমান, শাহজালাল, এএসআই মাহমুদুল হাসান, সোহরাব হোসেন, আমিরুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে।

তারা হলো, মনিরুজ্জামান ওরফে মনির, সাদেকুল ইসলাম ওরফে সজিব, মোঃ হুমায়ুন কবির ও মোঃ স্বপন মিয়া। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। রবিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD