1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীল অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১২ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে কোতোয়ালীল অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১২

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার চেষ্ঠা করে আসছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ১২ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই হাবিবুর রহমান, ৩নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম আকুয়া মাদ্রাসা কোয়াটার জেলা পরিষদ স্টাফ কোয়াটার ভবনের পাশ থেকে মাদক মামলার মাদক ব্যবসায়ী মোঃ আঃ ছাত্তার ও মাহফুজুর রহমান ওরফে মামুন ২৩ পিস ইয়াবাসহ এবং পুলিশ আ্ইনের ৩৪ ধারার অপরাধ করায় চরপাড়া মোড় থেকে শওকত জাহান ওরফে সোহাগকে গ্রেফতার করে। এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে দস্যুতার চেষ্টার অপরাধে আসামী মোঃ বাশারকে দেশীয় অস্ত্রসহ, এসআই আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে ধর্ষন মামলার আসামী রবিউল আওয়াল ওরফে অন্তর কুমারকে গ্রেফতার করে। এছাড়া এসআই নিরুপম নাগ, ফারুক আহম্মেদ, এএসআই সুজন চন্দ্র সাহা, জহিরুল ইসলাম, এসআই আশিকুল হাসান ও কামরুল হাসান পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৭ জনকে গ্রেফতার করে। তারা হলো, তিতুমীর, তিতুমীর, মোঃ শাহীন, মোঃ রুদ্র ইসলাম, মামুন ওরফে বাবুর্চি মামুন ও আতিকুর রহমান প্রঃ বিজয়। এছাড়া সাজাপ্রাপ্ত হলো চুরখাইয়ের বিল্লাল হোসেন। এদওে মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুরিশ জানায়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD