1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়ীয়ার দরিদ্রদের পাশে দাঁড়াবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন : সালমা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ডাকাতি ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা লুট ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন নিয়ে সাবেক নির্বাহী প্রকৌশলীর ব্যাখ্যা ময়মনসিংহ সদর-৪ আসনে ‘নীরব ভোট বিপ্লবের’অপেক্ষায় জামায়াত ময়মনসিংহ-৪ আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী কামরুল আহসান এমরুল এর ব্যাপক গণসংযোগ কোতোয়ালি পুলিশের অভিযানে ছিনতাইকারীরা এলাকা ছাড়ছে ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়াচ্ছে সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান মিঠামইনে অজ্ঞাতনামা লাশ উদ্ধার ময়মনসিংহে সদর এলজিইডির উন্নয়ন কার্যক্রমে অনিয়মের অভিযোগ গৌরীপুর কলেজ ছাত্রীর আত্নহত্যা!

ফুলবাড়ীয়ার দরিদ্রদের পাশে দাঁড়াবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন : সালমা

আজিজুল ইসলামঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। শিক্ষা ও চিকিৎসা সেবায় মনোযোগী হয়ে একদম প্রান্তিক পর্যায়ের মানুষদের সেবা দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারী) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠন কর্তৃক শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংগঠনটির উপদেষ্টা, আওয়ামী লীগ নেত্রী ও স্থানীয় সাংসদ কন্যা সেলিমা বেগম সালমা এসব কথা বলেন। তিনি বলেন, ময়মনসিংহের ফুলবাড়ীয়ার প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে মানব সেবার নজির সৃষ্টি করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। ভবিষ্যতে গ্রামের অসহায় শিশুদের শিক্ষার আওতায় আনতে এবং একই সাথে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে সংগঠনটি। এছাড়াও প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষদের মাঝে মানবসেবা অব্যাহত রাখবে সংগঠনটি। নিজের সুখ বিসর্জন দিয়ে সর্বদা অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে এই সংগঠন। এছাড়াও প্রবাসীদের বিপদাপদে সব সময় পাশে থাকবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। কারণ, প্রবাসীরা হলো দেশের রেমিট্যান্স যোদ্ধা, আর এই প্রবাসীদের নিয়েই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমেই দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুদ্ধ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। বিশ্বের বুকে বাংলাদেশকে আরো উচু মর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।

তিনি বলেন, ফুলবাড়ীয়া উপজেলার আপামর জনসাধারণের মাঝে খুঁজে খুঁজে অসহায়দের পাশে স্বেচ্ছাসেবক এবং মানবিক সংগঠন হিসাবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন আবির্ভূত হয়েছে। এই সংগঠনের কোন উদ্দেশ্য নেই। এটি অরাজনৈতিক দলনিরপেক্ষ সংগঠন। এখানে সব মতাবলম্বীরা রয়েছে।

অষ্ট্রেলিয়া প্রবাসী ও দেশটিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সেলিমা বেগম সালমা আরো বলেন, বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে যারা থাকেন তাদের মাতৃভূমির জন্য এবং এদেশের মানুষের জন্য মন কাঁদে। তাই শুধু নিজের পরিবারের কথা না চিন্তা করে প্রবাসীরা এই সংগঠন প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে।

তিনি বলেন, বিদেশে প্রবাসীদের আত্মীয় স্বজন কেউ নেই, নিজ ভূমি থেকে হাজার হাজার মাইল দূরে তাদের অবস্থান করতে হয়। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের কার্যক্রমে যখন একটা লোকের বিন্দু মাত্রও উপকার হয় তখন প্রবাসীদের মনে প্রশান্তির সৃষ্টি হয়।

বিকেলে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট বাবুলের বাজার এলাকায় অসহায়দের মাঝে শীতবস্ত্র ও অর্থ প্রদান অনুষ্ঠানে সেলিমা বেগম সালমা বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি এই সংগঠনের উদ্যোক্তা, পরিচালনা পরিষদ সহ যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই সেলিমা বেগম সালমা উপস্থিত সকালের খোঁজ খবর নেন।

অনুষ্ঠানে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজ সচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শীতবস্ত্র গ্রহণকারীদের কম্বল এবং অর্থ প্রদান করেন সেলিমা বেগম সালমা সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD