1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে অটোছিনতাইকারী ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার অটো উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে অটোছিনতাইকারী ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার অটো উদ্ধার

নেপাল ধর
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে
 ময়মনসিংহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মজিদ জানান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা কঠোর নির্দেশে মুক্তাগাছা উপজেলাকে চুরি, ছিনতাই, মাদক, জুয়া ও অপরাধ মুক্ত করতে মুক্তাগাছা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত১৪/৪/২০২৩ এপ্রিল শুক্রবার দুপুর অনুমান ২ ঘটিকার সময় মুক্তাগাছা পৌরসভা বাস স্ট্যান্ড হইতে তিনজন ছিনতাইকারী যাত্রী সেজে জনৈক হযরত আলীর অটোরিকশা মুক্তাগাছা থানাধীন কালিবাড়ি যাওয়ার কথা বলে ভাড়া ফুরিয়ে কালিবাড়ির দিকে রওনা হয় ।
পথিমধ্যে চেরুমন্ডল মার্কাজ মসজিদের সামনে পাকা রাস্তায় পৌছামাত্র ছিনতাইকারীরা তাৎক্ষণিক অটোচালক হযরত আলীর গলায় ও পেটে চাকু ধরে মৃত্যুর ভয় দেখিয়ে আঘাত পূর্বক অটো রিক্সা হইতে ফেলে দেয় এবং অটোরিকশা ছিনতাই করে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। উক্ত ঘটনায় অটোচালকের পিতা মোহাম্মদ কিতাবালি ১৪/৪/২০২৩ তারিখ সন্ধ্যায় থানায় এসে অজ্ঞাত নামা আসামিদের নামে অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে মুক্তাগাছা থানার মামলা নং ১৯ তারিখ ১৪/৪/২০২৩ ইং ধারা ৩৯৪/৫০৬ দঃবিঃ রুজু করা হয়। এস আই শাসত্ব দত্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ২ ঘন্টার মধ্যে তিনজন অটো ছিনতাইকারীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো ১। বিজয় চন্দ্র দাস (২০), পিতা- বিশ্ব চন্দ্র দাস ২। মোঃ আঃ আলিম (২৮), পিতা-মোঃ আব্দুল বাছেদ, ৩। মোঃ নুরুল আমিন(২৪), পিতা- মোঃ আব্দুল বাছেদ, সর্বসাং- বিল সিংলা (পশ্চিম পাড়া), থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত চাকু, যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন আন্তঃজেলা অটো ছিনতাইকারী চোর চক্রের সক্রিয় সদস্য। এরা যাত্রী সেজে অটো ভাড়া করে নিয়ে পরবর্তীতে ড্রাইভারকে মারধোর করে অটো ছিনতাই করে অন্যত্র বিক্রয় করে বলিয়া জানা যায়। উল্লেখিত অটো ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রফতার করায় অটো চালক ও অটো মালিকসহ এলাকার মানুষ আনন্দিত এবং পুলিশকে ধন্যবাদ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD