1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধোবাউড়া থানা পুলিশের অভিযানে ভারতীয় ১৮১ বোতল মদসহ ৩ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধোবাউড়া থানা পুলিশের অভিযানে ভারতীয় ১৮১ বোতল মদসহ ৩ জন গ্রেফতার

নেপাল ধরঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ১৮১ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান, জেলা পুলিশ সুপার মোঃ মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) মহোদয়ের কঠোর নির্দেশে ধোবাউড়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দীনের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক এস আই সুমন আহমেদ, এ এস আই মনিরুল ইসলাম, কনস্টেবল উজ্জ্বল মিয়াসহ সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮১ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ যাহার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা। (১৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্ধুর হইতে ধোবাউড়া পাকা রাস্তার আব্দুলের বাড়ির সামনে থেকে ভারতীয় নিষিদ্ধ ১৮১ বোতল মদ ও সিএনজি সহ তাদের তিন জনকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃতরা হলেন গৌরিপুর উপজেলার গলকপুর গ্রামের শামছু মিয়ার ছেলে সজিব মিয়া (২৫), মিরিকপুর গ্রামের আ: হেকিমের ছেলে এমদাদুল হক (৩২) পূর্ব দাপুনিয়া গ্রামের বাছির আলীর ছেলে মিরাস আলী ওরফে রুবেল (২৫) সিএনজি ড্রাইভার সহ ৩ জনকে গ্রেফতার করে ধোবাউড়া থানায় নিয়ে আসা হয়। অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার গামারীতলা ইউনিয়নের ধোবাউড়া হইতে কলসিন্দুর রোডে চেকপোস্ট বসিয়ে অভিযান অব‍্যাহত থাকাবস্থায় একটি দ্রুতগামী সিএনজিকে সন্দেহ করে তাৎক্ষণিক সিএনজি থামিয়ে উক্ত তল্লাশি চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মত সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা থানায় হেফাজতে আছে এবং মামলা রুজুর প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব‍্যাহত থাকবে এবং মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা। মাদকের সাথে যে বা যারা জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD