1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
স্বপ্না খন্দকারের মত উদ্যোগ নিলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাশে থাকবে - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বপ্না খন্দকারের মত উদ্যোগ নিলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাশে থাকবে

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে
আওয়ামী যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ বিভাগীয় সভাপতি স্বপ্না খন্দকারের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর চরপাড়ায় আল-বারাকা কনভেনশন সেন্টারে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৫ শতাধিক অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে আরো কয়েক শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই তেল চিনি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। করোনাকালে তার প্রমান হয়েছে। প্রধানমন্ত্রীর ডাকে অর্থবিত্তশালীরাও অসহায় মানুষদের সহায়তা করেছেন। তেমনি স্বপ্না খন্দকারের পাশে এসে দাঁড়িয়েছেন তার মা ও শ্বাশুড়ি। মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাসব্যাপী ইফতার বিতরণ করে আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। যা আগামী দিনে আমাদের পথ চলায় সহজ হবে। সবশেষে স্বপ্না খন্দকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আপনারা স্বপ্না খন্দকারের মত উদ্যোগ ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ আমরা পাশে থাকবো।
এর আগে স্বাগত বক্তব্যে স্বপ্না খন্দকারের গর্ভধারণী মাতা নাসরীন আলম। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে স্বপ্না খন্দকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রমজানের শুরু থেকে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। রমজানশেষে এই সকল অসহায় মানুষজন যাতে কিছুটা হলেও শান্তির সুবাতাস নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেই লক্ষ্যে পাচ শতাধিক অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অধিক সংখ্যক লোকজন জমায়েত হওয়ায় কেউ যাতে খালি হাতে ফিরে না যায় এ জন্য অন্যান্যদেরকে সেমাই তেল চিনি বিতরণ করা হয়েছে।
সুমন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক আনোয়ারুল হক রিপন, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজালাল হৃদয়, সহ আতিকুর রহমান মাসুম, মেডিকেল কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, যুবলীগ নেতা ইমরান জামান বাবু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD