1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শিশু অপহরন মামলার সাজাপ্রাপ্ত আসামী নকলা থেকে গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিশু অপহরন মামলার সাজাপ্রাপ্ত আসামী নকলা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

৪ বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১২ বছর আত্মগোপনে থাকা আসামি হোসেন আলী (৪২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার (২২ এপ্রিল) বিকেলে শেরপুরের নকলা থানাধীন চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হোসেন আলী নকলা থানার পাচঁকাহনিয়া গ্রামের মোঃ আজম আলীর ছেলে। ৪ বছরের এক ছোট্ট শিশুকে অপহরণ ও মুক্তিপণ মামলায় ১৪ বছর এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলী বিগত ১২ বছর ধরে আত্মগোপনে ছিল।

রবিবার র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর রোববার (২৩ এপ্রিল) এক প্রেস রিলিজে জানায়,আত্মীয়তার সূত্রে হোসেন আলী প্রায়ই নকলা থানার ভিকটিমের বাবার বাড়িতে আসা যাওয়া করতো। ২০১১ সালের ১০ অক্টোবর হোসেন আলীর দ্বিতীয় স্ত্রী তাসলিমা খাতুন(২৫) সু-পরিকল্পিতভাবে ভিকটিমের বাবার বাড়ি থেকে ভিকটিম আকলিমাকে (০৪) অপহরণ করে ঢাকায় নিয়ে যায়।

পরে আসামি মোঃ হোসেন আলী (৪২) ভিকটিমের বাবার আব্দুল জলিলের কাছে মেয়েকে ফেরত নিতে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। টাকা নিয়ে আব্দুল জলিলকে কাচঁপুুর ব্রিজের নিচে আসতে বলে অন্যথায় ভিকটিমকে বিদেশে পাচার করে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে আব্দুল জলিল নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ১৪ ডিসেম্বর শেরপুরের জেলা ও দায়রা জজ আদালত আসামি হোসেন আলীকে পৃথক ধারায় ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়াও আসামিকে পৃথক ধারায় ১০ হাজার ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৬ মাস ও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি দল আসামি হোসেন আলীর অবস্থান শনাক্ত করে এক আত্মীয়ের বাসা হতে আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD