1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১০

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে।
গত ২২ এপ্রিল রাত অনুমান ০৪:৪৫ ঘটিকার পূর্বে কোতোয়ালী মডেল থানাধীন ৯/গ ডিএন চক্রবর্তী রোডস্থ স্বর্গীয় পিযুষ কান্তি দেব এর বাসার গেইটের সামনে পাকা রাস্তায় রিক্সা চালক হাবিবুর রহমান (৫২)কে অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যা করে ফেলে রেখে চলে যায় এবং একই তারিখ ভোর অনুমান ০৫:৩০ ঘটিকার পূর্বে কোতোয়ালী মডেল থানাধীন গোহাইলকান্দি পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক মোঃ সাইফুল ইসলাম এর বসত বাড়ির সামনে সরকারি পাকা ড্রেনের রাস্তার উপর রিক্সা চালক সাদেক মিয়া ( ৩৫)কে অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। উক্ত ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম-বার, এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, কং জোবায়েদ হোসেন মূল রহস্য উদ্ঘাটনসহ অভিযান পরিচালনা করিয়া উভয় ঘটনায় জড়িত আসামী  অনন্ত কুমার দে (১৯),  মামুন (১৯) ও কাজী মোঃ মাহিন বাদশা (১৪)দের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং আসামিদের পরিধেয় কাপড়ে লেগে থাকা রক্ত মাখা জামা কাপড় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত আসামিগণ উভয় ঘটনার কথা স্বীকার করেন। রিক্সা ভাড়া বেশি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করিয়া উক্ত দুইজন রিকশাচালক কে ধারালো অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ড সম্পন্ন করে বলিয়া তারা জানায়। উল্লেখ্য যে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত আসামি সনাক্ত ও গ্রেপ্তার সহ প্রথম ঘটনাস্থল ডিএন চক্রবর্তীর গলি রাস্তার ভিতর ভোররাত্রি ০৪:৪০ ঘটিকার সময় রিকশাচালক হাবিবুর রহমানকে এবং একই তারিখ উল্লেখিত আসামিগণ আসামি দ্বিতীয় ঘটনাস্থল গোহালকান্দি জনৈক সাইফুলের বাড়ির সামনে ভোর রাত্রি ০৫:২৭ ঘটিকার সময় অপর রিকশাচালক সাদেক মিয়াকে ধারালো চাকু দ্বারা হত্যা করে মর্মে জানা যায়। জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার গন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখিত ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। উক্ত আসামীদের মধ্যে আসামী অনন্ত কুমার দে (১৯) এর বিরুদ্ধে ১। ময়মনসিংহ সদর থানার এফআইআর নং-২০/১০০০, তারিখ- ০৬ ডিসেম্বর, ২০২০; জি আর নং-১০৩০, তারিখ- ০৬ ডিসেম্বর, ২০২০; সময় দুপুর ১৪ ১৫ ঘটিকা ধারা- 19a ১৮৭৮ সালের অস্ত্র আইন মামলা রহিয়াছে।
ইহা ছাড়াও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম-বার, এর নেতৃত্বে এসআই মোঃ আজগর আলী, এএসআই ওমর ফারুক, এএসআই সাইফুল ইসলাম, এএসআই নুরে আলম সঙ্গীয় ফোর্সসহ সিআর ও জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৬ (ছয়) জন পলাতক আসামী  মোঃ সোহাগ, আলতাফ হোসেন (৫৫),  মোঃ সুমন, মোঃ রুবেল ও মোঃ আলমগীর হোসেন ময়মনসিংহ দের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD