1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন । - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন ।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

আজ শুক্রবার ২৮ এপ্রিল সকালে ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণ্যাঢ্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা সিনিয়র দায়রা জজ মমতাজ পারভীন ।
শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মন । তিনি বলেন ১৯৭২ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত সংবিধান রচিত করে গনতন্ত্র, মানবাধিকার, সামাজিক সুবিচার ও সমতার মূলনীতি সহ বিচার প্রক্রিয়ার সাথে গরীব জনগনের বিচার পাওয়ার অধিকার সন্নিবেশিত করে ছিলেন।
তারই কন্যা ১৯৯৬ সালে ১ম বার ক্ষমতায় এসে ২০০০ সালে সরকারী খরচে আইন সহায়তা কার্যক্রমকে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তিদেন।
তিনি আরো বলেন ময়মনসিংহ আপোষ মীমাংসার জন্য আবেদন পড়েছিল ৬১৯ টি, তারমধ্যে নিস্পত্তি হয়েছে ৬০৪ টি, সরকারী উপকারভোগী সংখ্যা ১৬৭৪ জন, আপোষ মীমাংসার মধ্যে অর্থ আদায় তিন কোটি দুইলাখ টাকারও বেশী ।
এছাড়া আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার অধিকারী । আপোষে বিরোধ মীমাংসা সেবা, তথ্য ও পরামর্শ সেবা আর্থিক অবস্হা নির্বিশেষে সকল জনগণ পাওয়ার অধিকারী।
এ সময় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, স্পেশাল জজ শাহাদাত হোসেন, সাইবার ট্রাইব্যুনাল বিচারক জেলা জজ বজলুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
পাবলিক প্রসিকিউটর, সরকারী কৌশলী, লিগ্যাল এইট এবং প্যানেল আইনজীবিবৃন্দ, এনজিও সদস্যবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মো: রাশেদ হোসাইন ও মাহমুদা আক্তার মিতু ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD