1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে রাস্তার জন্যই সড়ক দুর্ঘটনায় প্রান গেল সাগরের - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফুলপুরে রাস্তার জন্যই সড়ক দুর্ঘটনায় প্রান গেল সাগরের

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুরে রাস্তার জন্যই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর সাগর মিয়ার এমনই অভিযোগ করেন স্থানীয়রা ।
নিহত সাগর মিয়া(১৫) উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী/গুপ্তেরগাঁও গ্রামের মৃত সাইদুল ইসলাম ও শিউলি আক্তারের ১ মাত্র ছেলে।
ঘটনার স্থল ও পরিবারের কাছ থেকে জানা গেছে, তার চাচা মোঃ জাহাঙ্গীর হোসেন(৪৫) বেগুন ভর্তি অটো চালিয়ে আমুয়াকান্দা বাজারে বিক্রির জন্য রওয়ানা হলে তার ভাতিজা সাগরও আমুয়াকান্দা সুমনের কীটনাশকের দোকানে যাইবার জন্য রেডি হয়ে আসে (সে ওই দোকানের কর্মচারি)। পরে একই অটো দিয়ে আসার পথে পয়ারী জামতলা নামক সংলগ্ন ফিসারির কারণে রাস্তা ভাঙ্গা থাকায় গাড়ি নিয়ন্ত্রণে রাখতে না পাড়ায় অটো উল্টে গেলে আটোর নিচে পড়ে যায় সাগর। এতে সাগরের মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয় এবং ঘটনাস্থলেই সাগর মারা যায়। তার চাচা জীবিত মনে করে তাকে ফুলপুর হাসপাতালে আনেন এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ডিউটিরত চিকিৎসক সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথায় প্রচন্ড চাপ লাগায় ডান সাইট দিয়ে ক্ষত হয়ে রক্ত ও মস্তিষ্ক পরতে থাকে।
হাসপাতাল চত্বরে মা শিউলি আক্তার ও ফুফু অজুফা বেগমের আহাজারি কাঁন্না কন্ঠে হাজারো কথায় শতশত লোকের চোখে পানি।
ঘটনাস্থলের লোকজন জানান এখানে কারো দোষ নেই? এ রাস্তার কারণে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। তবে আজকের দুর্ঘটনা মর্মান্তিক। ছেলেটির বয়স যখন ১৪ থেকে ১৫ দিন ছিল তখন তার বাবা গাছ থেকে পড়ে কোমর ভেঙে মারা যায়। এখন ছেলেটাও সড়ক দুর্ঘটনায় মারা গেলো। সংসারে এখন মা আর বিবাহযোগ্য এক বোন সালমা আক্তার(১৭)।

এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন ও পয়ারী ইউনিয়নের দায়িত্বে থাকা এসআই মনোয়র হোসেন সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, উক্ত বিষয়ে কোন মামলা হয়নি তবে একটি সাধারণ ডায়েরি হয়েছে। এছাড়াও রাস্তার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানান, ফুলপুর থানার পুলিশ প্রশাসন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থা, পয়ারী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম, আমুয়াকান্দা বাজারের ব্যবসায়িক সহ অনেকেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD