1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নটরডেম কলেজ ছাত্র নিখোঁজ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নটরডেম কলেজ ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

আজ ৩ মে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় জোহাহের আকসির জাহিন (১৭) পিতা আর রুহুল আমিন সাং- চরপাড়া নয়াপাড়া, কোতোয়ালী, ময়মনসিংহ তার পিতার সাথে ভর্তির ট্রান্সফার সংক্রান্ত বিষয়ের কাজে জন্য কোতোয়ালী থানাধীন কাঠগোলা বাজার সাকিনস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আসে। শিক্ষা বোর্ডে আসার পর তার পিতা কে বলে আমি নদীর পাড়ে ঘোরতে যাব বলে তার পিতার কাছ থেকে চলে আসে। অনুমান দেড় দুই ঘন্টা অতিবাহিত হওয়ার পরও ছেলে ফিরে না আসায় তিনি তার ছেলেকে মোবাইলে ফোন করতে থাকে। এক পর্যায়ে তাহার মা মাসুদা সুলতানা লিলি তার স্বামীর কাছ থেকে সংবাদ পেয়ে ছেলের মোবাইলে অনবরত ফোন করিতে থাকিলে নদীতে বালু উত্তোলন কারী জনৈক শ্রমিক নদীর পাড়ে পড়ে থাকা মোবাইল ফোনটি পেয়ে রিসিভ করে জানায় মোবাইল ফোনটির নদীর পাড়ে পড়েছিল। তাৎক্ষণিক তার পিতা নদীর পাড়ে ছুটে আসে এবং নদীর পাড়ে তাহার ছেলের ব্যবহৃত চশমা, মোবাইল ফোন ও জুতা পাওয়া যায়। সংবাদ পাইয়া দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও থানা পুলিশ জেলখানা গুদারা ঘাটে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং খোঁজাখুঁজি অব্যাহত আছে। নিখোঁজ জোহায়ের আকসির জাহিন এর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় সে সাঁতার জানত না। নিখোঁজ জোহায়ের আকসির জাহিন নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার প্রথম বর্ষের ছাত্র।ফায়ার সার্ভিস এর ডুবুরির দল খোঁজাখুঁজি এখনো অব্যাহত রেখেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD