1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

অদ্য বৃহস্পতিবার (০৪ মে) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১২.০০ ঘটিকায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব নাছির উদ্দিন আহমেদ।

অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।

কুরবানির ঈদ কে সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে মার্চ/২৩ এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মাজেদুর রহমান, অফিসার ইনচার্জ, ইসলামপুর থানা কে পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ এসআই হিসেবে জনাব ইশতিয়াক আহমেদ এসআই(নি:), জামালপুর থানা কে পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই(নি:) জনাব আলী হোসেন, মেলান্দহ থানাকে পুরস্কৃত করা হয়।

এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অপরাধ শাখা, সিডিএমএস শাখা, এলআইসি শাখা, কমিউনিটি ও বিট পুলিশিং শাখা কে পুরস্কৃত করা হয়।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD