1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩০ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩০ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ ০৬ মে গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন মামলায় ও বিভিন্ন অভিযোগে মোট ৩০ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চর কালিবাড়ী সাকিনস্থ ঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হইতে প্রতারনা মামলার আসামী হামিদ (৩২), বাদশা (২৫), রাসেল মিয়া(৩২), বাদল চৌহান (৫৩০ ও স্বপন (৩০) ময়মনসিংহগনদেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ০৬টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা রোডস্থ রবির মোড়, জনৈক সুমন দেবনাথ এর চা, পান, সিগারেটের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ সৈকত আলী (২২) ও মোঃ সোহেল (২৩) জামালপুর’দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে মোট (৫০+৫০)=১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলে, মোট ওজন ১০ (দশ) গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন স্বল্প বরিয়ান সাকিনস্থ মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা-আঃ সালাম, সাং-স্বল্প বরিয়ান, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর টিনসেড বিল্ডিং ঘরের উত্তর পাশে দক্ষিন দুয়ারী রুম হইতে মাদক মামলার আসামী তানজিল (১৯) ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫(পাঁচ)পুটলা কথিত হেরোইন, যাহার ওজন ০৫(পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাড়াইল সাকিনস্থ আসামীর বসতবাড়ী হইতে মারামারি মামলার আসামী আব্দুল জলিল মহুরী (৬০) ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন রগুরামপুর পূর্ব পাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ মাহবুব (৪৮) এর বসত ঘরের সামনে উঠান হইতে মাদক মামলার আসামী মোঃ মাহবুব (৪৮) ও মোঃ ফরহাদ আলী (৩৪) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে মোট (০৮+০২)=১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী অলি উল্লাহ অলি (২৪), সাহারুপ ওরফে বাবু (২০) ও শান্ত (২২) ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বোররচর মৃধাপাড়া এলাকা হইতে চুরি মামলার আসামী মোঃ নাইম (১৮) ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাইদুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন জেলা স্কুল মোড় এলাকা হইতে চুরি মামলার আসামী রাব্বী (২২)ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চর পাড়া সাকিনস্থ পূরবী হলের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী জাহাঙ্গীর (৩৫)ও মোঃ আবুল হাশেম (৩০)ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আলী আকবর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন মাসকান্দা পলিটেকনিক্যাল এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ শাকিল মিয়া (২১) ও মোঃ জাহিদ মিয়া (২৩) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন র‌্যালীর মোড় সরকারী পাকা রাস্তার হইতে অন্যান্য মামলার আসামী সোহেল (২৭) কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন চক শ্যামরামপুর এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ আবুল হোসেন (২৯) মোঃ সোলায়মান হোসেন (২০) মোঃ আবুল হাসেম (৬২) ও মোঃ আইয়ুব আলী (৫০)ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন মহজমপুর এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ইয়াসিন (২৪) ও সুমন (২৬)ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

 


ইহাছাড়াও এসআই(নিঃ) মাসুদ জামালী, এএসআই(নিঃ) কাজল মিয়া থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি জিআর ও ০১টি জিআর বডি সহ সর্ব মোট ০৩টি বডি তামিল করেন। তারা হলেন, মজু, মোঃ উজ্জল ও মোঃ উজ্জল ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD