1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সভা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার কালাদহ ইউনিয়নে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কালাদহ ইউনিয়নের শুশুতি বাজারের আলাপসিংহ কলেজে আওয়ামী লীগের কার্যকরী কমিটির এই সভা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল হকের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, ডাঃ তোফাজ্জল হোসেন, মুমিনুল ইসলাম হযরত, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈমান আলী মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, আয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের তৃণমূলকে আরো শক্তিশালী ও দায়িত্বশীল এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করতে গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুসারে ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলকে আরো গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কালাদহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আগামীতে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৩ মাস অন্তর অন্তর কার্যকরী সভা করতে হবে। নেতৃবৃন্দ আরা বলেন, গত সাড়ে ১৪ বছরে সারা দেশের মত ফুলবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ভিজিএফ, ভিজিডি থেকে শুরু করে বিভিন্ন ভাতা, প্রাইমারী স্কুল শিক্ষার্থীরা স্কুল ড্রেসসহ বিনামুল্যে বই পাচ্ছে। কালাদহের যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। সেই উন্নয়ন ও শেখ হাসিনার দেয়া সুবিধা গুলো জনগনের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। বিএনপি জামাতের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভুমিকা নিয়ে দাত ভাঙ্গা জবাব দিতে হবে। দলের ঐক্য বজায় রেখে শৃংখলার মধ্যে দল পরিচালনায় সকলের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে এমপি হিসেবে দেখতে চাইবেন আমরা তার সাথেই আছি। সভায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ পার্শ্ববর্তী বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ভবানীপুর ইউনিয়ের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ আব্দুল মজিদ মাষ্টারের নামাজে জানাজায় উপস্থিত হন এবং মরহুমের আত্বার মাগফিরাত কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD