1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কলমাকান্দায় প্রতিপক্ষের হামলায় আহত ৩, অতঃপর মামলা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলমাকান্দায় প্রতিপক্ষের হামলায় আহত ৩, অতঃপর মামলা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের শিশুসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের পলাশহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই ইউনিয়নের আতাউর রহমানের স্ত্রী জোসনা খাতুন (২৫), ছেলে সানি খান (১২), তার মা আহের বানু (৯০)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে ওইদিন রাতে থানায় আট জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে আহতদের পরিবার।

আসামিরা হলেন সোহেল মিয়া (৩০), রবিউল (২০), আরশাদ মিয়া (৬০), মো. অলি মিয়া (৩০), খোরশেদ মিয়া (৫৫), লোকমান (২৫), শাহ আলম (২০), আল আমিন (২৫)। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পলাশহাটি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে প্রতিবন্ধী কাজল মিয়া আতাউর রহমানের মা ও তার ছেলে বাড়ি ফেরার পথে রাস্তায় আক্রমণ করে। এসময় তাদের কে আতাউর রহমানের স্ত্রী উদ্ধার করতে গেলে প্রতিবন্ধী কাজল মিয়ার পরিবারের লোকজন আবারও হামলা চালায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD