1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে একজন দেবাশীষ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে একজন দেবাশীষ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং নগরীর ব্যস্ততম ব্যবসা বান্ধব এলাকা গাঙ্গিনার পাড়কে হকার ও যানজটমুক্ত রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন নবাগত ইনচার্জ এসআই দেবাশীষ সাহা।
আজ রবিবার (০৭ মে ২০২৩) তারিখ গাঙ্গিনার পাড় মোড় থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত এবং দূর্গাবাড়ি রাস্তা দখলে নিয়ে কতক অসাধু হকার শ্রেণীর ব্যবসায়ীরা ফুটপাত বসিয়ে ব্যবসা গড়ে তুলে। এতে যাটজট মারাত্বক আকার ধারণ করে।
ফাড়ির ইনচার্জ এসআই দেবাশীষ সাহা খবর পেয়ে একটি চৌকস পুলিশ টিম নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফুটপাত উচ্ছেদ সহ যানজট নিরসনে কঠোর ভুমিকা নেয়। টানা চেষ্টায় পুলিশ দল মুহুর্তে ফুটপাত উচ্ছেদ করে যানজটমুক্ত নিরাপদ নগরী উপহার দেয় ময়মনসিংহবাসীকে।
এছাড়া ফাড়ি এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে টানা কয়েকদিন ধরে রাত্রকালীন টহল জোরদার করা হয়েছে। ফাঁড়ির ইনচার্জ এসআই দেবাশীষ সাহা বলেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ফাঁড়ি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে বাড়তি নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাত্রিকালীন টহল জোরদার এবং মোটর সাইকেলে ডিউটি কার্যক্রম শুরু করা হয়েছে। ফাড়ি এলাকায় টহলকারী পুলিশ দল পালাক্রমে টহল দিচ্ছে। বিশেষ করে বাঘমারা, পুরোহিতপাড়া, কৃষ্টপুর, বলাশপুর, কালিবাড়ি, র্যালীর মোড়, ভাটিকাশর ও কেওয়াটখালী কলোনী এলাকায় টহল পুলিশ নিয়মিত করা হয়েছে।
তিনি আরো বলেন, এই সময়ে ২০ গ্রাম হেরোইন সহ তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ী, একশত পিস ইয়াবা সহ বাঘমারা রেলক্রসিং এলাকায় চিহৃিত দুই মাদক ব্যবসায়ী, ৭ টি ল্যাপটপ ও একটি সিপিইউ সহ চিহ্নিত চোর, ডাকাতির চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।
এছাড়া বেশ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারী এবং চৌদ্দ মামলার আসামী নগরীর দূর্ধর্ষ ছিনতাইকারী, চিহ্নিত চোর ও তালিকাভুক্ত আলোচিত মাদক ব্যবসায়ী কালিঝুলি এলাকার শামীমসহ পরোয়ানাভুক্ত অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে।
এসআই দেবাশীষ সাহা আরো বলেন, নগরীর অতি ব্যস্ততম এলাকা গাঙ্গিনার পাড় হকার ও যানজটমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD