1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৫ মাদক বসবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৫ মাদক বসবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে (ডিবি) পাচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এককেজি গাঁজা ও ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ময়মনসিংহকে মাদকমুক্ত করার লক্ষে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে পাচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার মনোহরপুর এলাকা থেকে এক কেজি গাঁজা মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, এসআ রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নগরীর কালিবাড়ি এলাকা থেকে ৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন, মোঃ হৃদয় হাসান এবং এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নগরীর চামড়া গুদাম এলাকা থেকে ২৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, মোঃ আকাশ রহমান ওরফে হৃদয়কে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD