1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদক,সন্ত্রাস চুরি-ছিনতাইয়ের সাথে পুলিশের কোন আপোষ নেই : ওসি শাহ কামাল - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক,সন্ত্রাস চুরি-ছিনতাইয়ের সাথে পুলিশের কোন আপোষ নেই : ওসি শাহ কামাল

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

মাদক ও সন্ত্রাস,চুরি ও ছিনতাই, ইভটিজিংয়ের সাথে পুলিশের কোন আপোষ নয় । মাদক একটি ভয়ানক সামাজিক ব্যাধি। যা সুন্দর একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তাই মাদক নির্মূলে কোতোয়ালি মডেল থানা পুলিশ জোড়ালো ভূমিকা পালন করছে। পাশাপাশি এসব এলাকায় যে কোন প্রকার সন্ত্রাসী,চাঁদাবাজ,কিশোর গ্যাং এর অত্যাচার সহ যে কোন অপরাধ কর্মকান্ডের সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে । মাদক ও সন্ত্রাসের সাথে কোতোয়ালি মডেল থানার পুলিশের পক্ষ হতে কোন প্রকাশ আপোষ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলাসূমহ যথাযথভাবে তদন্ত করা হবে।

শনিবার (২০শে মে) বিকেলে উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহ কামাল আকন্দ এসব কথা বলেন। এসময় চরনিলক্ষিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন।

এর আগে ওসি শাহ কামাল আকন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি সদস্য শফি আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD