1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অভিযানে ২ কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ত্রিশালের বিরামপুর ভাটিপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ত্রিশালের মোঃ তারা মিয়াকে গ্রেফতার করে। অপরদিকে এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর বাউন্ডারী রোড এলাকা থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আকুয়া মড়লপাড়ার মোঃ সোহেল রানাকে গ্রেফতার করে। ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ত্রিশাল ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা হয়েছে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD