1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকা থানা পুলিশর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাধন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভালুকা থানা পুলিশর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাধন গ্রেফতার

নেপাল ধরঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর কঠোর নির্দেশ ভালুকা মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, জুয়া চুরি, ছিনতাই ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে ভালুকা মডেল থানার এসআই আব্দুল করিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভালুকা থানাধীন জামিরদিয়া সাকিনস্থ ডোবালিয়াপাড়ায় একটি চায়ের দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের সময় ধৃত আসামীর নিকট হইতে ২ কেজি গাঁজা উদ্ধার করেন। উক্ত ঘটনায় বাদীর লিখিত এজাহার প্রাপ্তির ভিত্তিতে ভালুকা মডেল থানার মামলা নং- ৫০ তারিখ-২৩/৫/২০২৩ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১৯ (ক) রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য যে,ধৃত আসামীর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান আছে। অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন আরো বলেন ভালুকা মডেল থানা পুলিশ প্রতিনিয়ত আপনাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভালুকা মডেল থানা পুলিশের এই কার্যক্রম চলমান থাকবে। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD