1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ছেলের চাবি মায়ের হাতে - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ছেলের চাবি মায়ের হাতে

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

 গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২,৩৮,৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। জায়েদা খাতুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) রাত দেড় টার দিকে গাজীপুর জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

এতে দেখা যায়, মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে টেবিলঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন পেয়েছেন ২,৩৮,৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২,২২,৭৩৭ ভোট।

অন্য কোন প্রার্থী এই দুইজনের ভোটের ধারেকাছে ছিলেন না।

মেয়র নির্বাচনে অন্য যারা ছিলেন, মাছ প্রতীকের আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট, লাঙ্গল মার্কার এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, হাতপাখার গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, গোলাপ ফুল প্রতীকের মো. রাজু আহমেদ পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট, ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশিদ ২ হাজার ৪২৬ ও হাতি প্রতীক নিয়ে সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ফিঙ্গারপ্রিন্ট না মেলা, এক বুথের ভোটাররা অন্য বুথে যাওয়া নিয়ে ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগে শোনা যায়। প্রায় বেশিরভাগ কেন্দ্রেই ইভিএম ধীরগতিতে কাজ করেছে।

গাজীপুরের এ নির্বাচনে ৩৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তারাই আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানাই, তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন।  আমি নগরবাসীর সহযোগিতা এবং সকলের মতামতের ভিত্তিতে নগরবাসীর জন্য আমার ছেলের অসমাপ্ত কাজগুলো করে যাবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD