1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বাকৃবিতে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের মারামারি - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাকৃবিতে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের মারামারি

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগত দুই প্রেমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাকৃবির শিক্ষর্থীরা বাধা দিতে গেলে বিষয়টি মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ মোট তিনজন আহত হন।

শুক্রবার (২ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রেলক্রসিং সংলগ্ন তৃপ্তি হোটেলের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

জানা যায়, আহত তিনজনের মধ্য দুইজন বাকৃবির পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত অন্যজন হলেন ত্রিশালের বাসিন্দা মাহমুদ হোসেন প্রিন্স। এ ঘটনায় জড়িতদের মধ্যে দুইজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। আটককৃত দুজন হলেন ময়মনসিংহ বড় বাজারের মো. তাহমিদ আনন ও মাহমুদুল হাসান নিঝুম। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের মারধর শুরু করলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে যান।

মাহমুদ হোসেন প্রিন্স বলেন, ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এক মেয়ের সঙ্গে আমার অনেকদিনের প্রেমের সম্পর্ক। আজকে তার সঙ্গে দেখা করতে বাকৃবিতে আসতে বললে আমি ত্রিশাল থেকে এখানে আসি। কিন্তু বাকৃবি ক্যাম্পাসে তখন সে ছিল না। এ সময় ওই মেয়ের অপর প্রেমিক ও তার বন্ধুরা আমার সঙ্গে বাজে ব্যবহার করে ও আমাকে হুমকি দেয়। এক পর্যায়ে তারা আমাকে মারধর শুরু করে। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে আমার ভাইয়ের বন্ধুরা উদ্ধার করতে এলে তাদেরও মারধর করে।

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. সাঈদুর রহমান বলেন, তিনজনকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বাকি দুইজনের মধ্যে একজন হাতে ও অন্যজন পায়ে আঘাত পেয়েছেন। তাদেরও ব্যান্ডেজ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো শফিকুল ইসলাম বলেন, আজ দুপুরে মারামারির ঘটনা ঘটেছে। জড়িত দুইজনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় জিজ্ঞাসাবাদ করে কোতোয়ালি থানায় সৌপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD