1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার-৮ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার-৮

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধ মুক্ত নগরী উপহার দিতে মাদক,ছিনতাই, চুরি ডাকাতি নির্মুলে ও ওয়ারেন্ট সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ই জুন) এসআই (নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ফকিরাকান্দা এলাকা থেকে মোঃ সাইদুর রহমান(৪৫) নামক মাদক ব্যবসায়ীকে তার বসতবাড়ীর উঠান হতে ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসনয আসামীর নিকট হতে ০১(এক)পুটলা হেরোইন, যাহার ওজন ০৪(চার)গ্রাম উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) ফারুক আহম্মেদ সংগীয় ফোর্স সহ পাটগুদাম বাসষ্ট্যান্ড এলাকা হতে জনগন কর্তৃক অজ্ঞান করতঃ চুরি করার অপরাধে নেয়াখালীর বেগম উপজেলার করিমপুর গ্রামের দাইয়া মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৬৫), গাজীপুরের গাছা এলাকার ইব্রাহিম রেজার পুত্র শামীম রেজা (৫২) নামক ০২জন কে গ্রেফতার করেছে পুলিশ।

এসআই (নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকা হতে চুরি মামলায় আসামী মোঃ মজিবর রহমান (৪২), মোঃ হারুন অর রশিদ(৫০)কে, এসআই (নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী থানাধীন পাটগুদাম বীজ মোড় এলাকা হতে অন্যান্য মামলায় আসামী মোঃ সুজাত মিয়া (১৯)কে, এএসআই(নিঃ) হুমায়ুন কবির ০১টি জিআর সাজা এবং এএসআই(নিঃ) ইকবাল হোসেন ০১টি সিআর বডি তামিল করেন এবং জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় কাশেম নামে ০১জনকে ও সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত মোঃ শরিফুল ইসলাম (২৯), নাম একজন কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD