1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৪ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৪

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করেছে।


এর মাঝে এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একটি টীম অভিযান চুরখাই জামতলী মোড় থেকে মাদক ব্যবসায়ী মোঃ খলিল মিয়া (৩২), পিতা-মোঃ আকাব্বর আলীকে দুই কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া সাত ঘড়িয়া পাড়া থেকে মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে ৬ গ্রাম হেরোইন সহ, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম উজান ঘাগড়া কসাই বাড়ী থেকে মাদক ব্যবসায়ী মজনু মিয়াকে ২০ পিচ ইয়াবাসহ, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম মালগুদাম এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী রফিকুল ওরফে রবিকুল ইসলাম চুমা, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকয়া ওয়ারলেস আরজু মিয়ার অটো গ্যারেজে থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সুলতান মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আরিফ মিয়া, নবাব আলী ও সাজু মিয়া, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী আব্বাস আলী, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস মোড় থেকে মামলার আসামী মোঃ শরীফ উদ্দিন, জাহিদ হাসান ও আনিস মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই তাইজুল ইসলাম অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত মাসকান্দার রিনা আক্তারকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD