1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম

ফেরদৌস আলী,
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

জামালপুরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রথম জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল-আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়েম, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুম্মান, বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, নিহত নাদিমের বড় ছেলে রিফাত প্রমুখ।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে নাদিমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গরুহাটি কাচারিপাড়ার বাসায় নিয়ে আসা হয়। জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। এরপর নাদিমকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার উন্নতি না হলে গতকাল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে মারা যান নাদিম। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD