1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গার্মেন্টস কর্মীকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গার্মেন্টস কর্মীকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬৬৮ বার পড়া হয়েছে

মানব সেবাই পরম ধর্ম। পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া যায়। চাইলে অনেকভাবেই মানুষের সেবা করা যায়। যার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ পুলিশ। সেই সেই দায়িত্ব বোধ থেকে হাসপাতালে ছুটে যান ময়মনসিংহ জেলা পুলিশ মাছুম আহাম্মদ ভূঞা। তার কাছে আইন,শৃঙ্খলা মানবতা আর মমতাই জীবনের এক নিদর্শন ।

ময়মনসিংহ ভালুকা মাস্টার বাড়িতে চলন্ত বাসে গামেন্টস কর্মী শামছুন্বাহার(৩৫), শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে হাইওয়ে মিনিবাসের বাস চালক হেল্পারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১৭-৬-২৩ ইং শনিাবর সকালে ময়মনসিংহ মেডিকেলে ১০নং ওয়ার্ডে গুরুত্বর আহত শামছুন্বাহার(৩৫)কে দেখতে যায় মানবিক জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। শামছুন্বাহার শারীরিত খোজ খবর নেন ও তার সার্বিক সহযোগীতার আশ্বাস দেন৷

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানায়, গতকাল রাতে গার্মেন্টস কর্মী শামছুন্বাহার কাজ শেষে হাইওয়ে মিনিবাসে বাসায় ফিরছিলেন। ফেরার পথে যখন মাস্টার বাড়িতে আসেন তখন বাসের সকল যাত্রী নেমে পড়েন। তিনি বাসে একা থাকেন। একা পেয়ে তখন বাসের চালক ও হেল্পার শ্লীলতাহানি চেষ্টা করেন। তখন প্রতিরোধ করার চেষ্টা করেন শামছুন্বাহার। তার শ্লীলতাহানি বাচাতে বাস থেকে লাফিয়ে পড়েন। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পায়। এবিষয়টি তাৎক্ষণিক জানার ভালুকা থানা পুলিশের টহল পুলিশ বাস আমরা আটক করে। বাস চালক ও হেল্পারসহ ৩ জন জড়িত থাকার অপরাধে আটক করি৷ হাসপাতালে এসে রোগীর উন্নত চিকিৎসার সার্বিক খোজ খবর নেই। শাসুন্নাহারে পাশে আমরা আছি। তার আইনি সহায়তাসহ সার্বিক সহযোগীতা আশ্বাসদেন জেলা পুলিশ সুপার।

হাসপাতালে জেলা পুলিশের সাথে আরো উপস্থিত ছিলেন, কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম, টাফিক ইন্সপেক্টর মাহাবুবুর রহমানসহ অনান্য পুলিশ সদস্য ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD