
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী ময়নার মোড় এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী জিয়ারুল ইসলাম ও আল আমিন (২৩) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন রনির মোড় এলাকা হইতে চুরি মামলার আসামী মোঃ বিপুল মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) সুকান্ত দেবনাথ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চর আকুয়া বাইপাসা মোড় পাকা রাস্তার উপর অন্যান্য মামলার আসামী মোঃ আবু হানিফ (৩২)কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এএসআই(নিঃ) সাইফুল ইসলাম-২ থানা এলাকা অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর বডি তামিল করেন! তার নাম খোকন মনি ঋষি ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
1/1
Л