
ময়মনসিংহের বিভিন্ন ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মরত গ্রাম পুলিশের সাথে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ পিপিএম বার মতবিনিময় ও আলোচনা হয়।
আজ সোমবার (১৯ জুন) সকালে কোতোয়ালী থানা প্রাঙ্গনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মাদক ও আইন-শৃঙ্খলা নিয়ে অনুষ্ঠিত এ সভায় আইন শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট,সাজাপ্রাপ্ত এবং মাদক নিয়ন্ত্রণে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ তাদের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিভিন্ন ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মরত গ্রাম পুলিশ এবং থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন