1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৪ জুলাই ২৪ ঘন্টায় ৯ জন গ্রেফতার করেছে - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৪ জুলাই ২৪ ঘন্টায় ৯ জন গ্রেফতার করেছে

আব্দুল আজিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৪ জুলাই ২৪ ঘন্টায় ৯ জন গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরকালীবাড়ী মধ্যপাড়া সাকিনস্থ জনৈক মোখলেছ (৪০) এর বসতবাড়ী হইতে মাদক মামলার আসামী মো: জুলহাস মিয়া (৩০)কে গ্রেফতার করেন এবং তার নিকট হইতে ৫০ (পঞ্চাশ) পুরিয়া হেরোইন, যাহার ওজন অনুমান- ০৫ (পাঁচ) গ্রাম উদ্ধার করা হয়। এসআই (নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অত্র খানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া খানাধীন কুকরাইল সাকিনস্থ আসামীর নিজ বাড়ী হইতে অন্যান্য মামলার আসামী শহিদ মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) উজ্জ্বল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অত্র থানাধীন গাঙ্গিনারপাড় এলাকা হইতে চুরি মামলার আসামী আকাশ হোসেন রাব্বী (২২)কে গ্রেফতার করা হয়। ্এছাড়াও আই (নিঃ) ফারুক আহম্মেদ, এসআই (নিঃ) আনোয়ার হোসেন, এসআই (নিঃ) তাইজুল ইসলাম, এএসআই (নিঃ) ইলিয়াছ খান, এএসআই (নিঃ) বিল্লাল হোসেন, এএসআই (নিঃ) শাহ জালাল পৃথক পৃথক অভিযান পরিচলনা করিয়া ০২টি সিআর সাজা, ০১টি জিআর সাজা ও ০৩টি জিআর সহ মোট ০৬টি ওয়ারেন্ট তামিল করেন। সিআর সাজা বডি ০২ জন। খলিল মিয়া, ও মোঃ নাজমুল হোসেন (তুষার), ময়মনসিংহ জিআর সাজা বডি ০১ জন।  আরিফুল ইসলাম ওরফে আরিফ ।ময়মনসিংহ জিআর বডি ০৩ জন তারা হলেন আল আমিন,  মোঃ সাগরও রবিউল আওয়াল আবির। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD