1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে উমর হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে উমর হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন হাসের আলগী এলাকায় বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর ভিকটিম উমর আলী(৭০) হত্যা মামলার প্রধান আসামী মোঃ কাজিম উদ্দিন (৫৫)কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন হরিয়াখালী এলাকা হতে গ্রেফতার করেছে, র‌্যাব-১৪, ময়মনসিংহ।*

 উল্লেখ্য যে, এজাহার পর্যালোচনা এবং স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা ইউনিয়নের হাসের আলগী গ্রামের আসামিদের সহিত একই গ্রামের ভিকটিম উমর আলী(৭০) এর দীর্ঘদিন যাবৎ বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে ভিকটিম উমর আলী(৭০) সহ তার পরিবারের লোকজনদেরকে খুন জখমের হুমকি দিয়ে আসতেছিল। এরই প্রেক্ষিতে গত ১৬ ডিসেম্বর সকাল অনুমান ১০.০০ ঘটিকায় আসামি মোঃ সিরাজুল ইসলাম(৩২), ইসরাফিল (৫০) ও কাজিম উদ্দিন (৫৫)সহ অজ্ঞাতনামা ৫/৭ জন আসামি পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে লোহার রড, লাঠি সোটা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ীর ভিতর উঠানে প্রবেশ করে বাদীর মা রেজিয়া খাতুন (৬৫), বোন মোছাঃ আছিয়া খাতুন(৩৫) এবং ছোট ভাই বউ মোছাঃ রিনা খাতুন (৩০)দেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে, আসামিগণ বাদীর মা, বোন এবং ছোট ভাই বউকে এলোপাথারী মারপিঠ করিতে থাকিলে ঘটনা দেখিয়া বাদীর পিতা ভিকটিম উমর আলী(৭০) আগাইয়া আসিলে আসামিদের ধাক্কাধাক্কিতে ভিকটিম উমর আলী(৭০) মাটিতে লুটিয়ে পড়েন এবং আসামিদের আঘাতের ফলে ভিকটিম উমর আলী(৭০) ঘটনাস্থলেই মারা যান। ভিকটিম উমর আলী(৭০)‘কে হত্যার ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ শহিদ মিয়া (৪৭) বাদী হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং-১৪, তারিখঃ ১৬/১২/২০২৩খ্রি., ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর থেকে আসামীগণ সু-কৌশলে তাহাদের নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।

 এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়ন এর একটি আভিযানিক দল  ২৫ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন হরিয়াখালী এলাকা হতে ভোর ০৪.০০ ঘটিকায় উক্ত মামলার মুলহোতা মোঃ কাজিম উদ্দিন (৫৫), পিতা- মৃত আব্বাস আলী, সাং-হাসের আলগী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 ধৃত আসামিদেরকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD