1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ নগরীর বাঘমারায় বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহ নগরীর বাঘমারায় বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চুরি-ছিনতাই রোধ ও মাদক দমনে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরীর ১৭ নং বিটে বাঘমারা কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় হয়। সভায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শিক্ষার নগরী ময়মনসিংহ। বর্তমানে বিভাগীয় নগরী। এই নগরবাসির শান্তি, শৃংখলা, শিক্ষার্থীদের নিরাপদে স্কুল কলেজে আসা যাওয়া নির্বিঘœ করতে অপরাধী দমনে আইন শৃংখলা বাহিনী তথা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চুরি-ছিনতাই রোধসহ মাদক নির্মুল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসিকেও এগিয়ে আসতে হবে। ওসি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, তথ্য দাতাদের নাম ঠিকানা গোপন রাখা হবে। তিনি আরো বলেন, কোতোয়ালী মডেল থানা এলাকায় অপরাধদের জায়গা হবে না। অপরাধী কিংবা কোন ঘটনার প্রেক্ষিতে কারো বিরুদ্ধে থানায় অভিযোগ, জিডি বা মামলা করতে কোন ধরণের অর্থের প্রয়োজন হয়না। দায়িত্বরত কোন অফিসার অর্থ দাবি করলে থানার ওসিকে অবহিত করবেন, তাৎক্ষনিক অফিসারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। সভায় ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন ।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD