1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পহেলা এপ্রিল ১০ জনকে গ্রেফতার করেছে। সোমবার তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে শান্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়।


এর মাঝে এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির চেষ্টা মামলার আসামী আকুয়া মড়লপাড়ার জনি, এসআই ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আঃ রহমান দূর্জয় ওরফে হৃদয়, মোঃ রোকন উদ্দিন রকি, শরিফুল ইসলাম, সম্পা ইসলাম ও রুমাকে গ্রেফতার করে।


এসআই মোঃ মোতালেব সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রাকিব, এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য চেষ্টা মামলার আসামী রতন মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই আয়েছ মিয়া, ওমর ফারুক পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, কালিঝুলি ইটাখোলা রোডের জুয়েল ওরফে টুপু ও রঘুরামপুরের মোঃ মাহবুব। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন, এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD