1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
স্বামী বাড়িতে বিলম্ব করে যাওয়ায় স্ত্রীর ঝগড়া অতঃপর আত্মহত্যা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বামী বাড়িতে বিলম্ব করে যাওয়ায় স্ত্রীর ঝগড়া অতঃপর আত্মহত্যা

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

শেরপুরের নকলায় স্বামী ঈদের ছুটি নিয়ে দেরিতে বাড়ীতে ফেরায় স্বামীর সাথে জড়ায় বাকবিতন্ডায় এবং এক পর্যায়ে ফাঁসি টাঙিয়ে আত্মহত্যা করেন তারজিনা আক্তার স্মৃতি নামে এক সন্তানের জননী । ১০ এপ্রিল ভোররাতে উপজেলার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তারজিনা আক্তার স্মৃতির স্বামী তানজিল আহমেদকে আটক করেছে পুলিশ । তানজিল আহমেদ সিরাজগঞ্জ উপজেলার গুনেরগাথী এলাকার আব্দুল মান্নানের পুত্র । স্থানীয় সূত্রমতে, সিরাজগঞ্জের সদর উপজেলার সাহেদানগড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের কন্যার সাথে বিয়ে হন একই উপজেলার গুনেরগাথী গ্রামের তানজিল আহমেদের সাথে দেড় বছর আগে তাদের কোলজুড়ে আসে একটি পুত্র সন্তান। তানজিন আহমেদ প্রায় দুই বছর আগে ওয়ালটনের সেলস অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চার মাস আগে নকলায় বদলী হয়ে আসেন তিনি। সেই সুবাদে নকলা পৌরসভাধীন জালালপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর হাবুলের বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তৈরি হন স্মৃতি। তানজিনেরও ছুটি পেতে রাত ৮টা বেজে যায়। এ কারণে বাসায় গিয়ে তানজিন জানান, ছোট ছেলেকে নিয়ে এতো রাতে যাওয়া ঠিক হবে না। এসময় তিনি সকালে বাড়ি যাওয়ার কথা জানান। এ কথা বলায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায় হাতাহাতিও হয়। পরে ছোট ছেলেকে নিয়ে তানজিল ঘুমিয়ে পড়েন। সেহরি খাওয়ার জন্য উঠে দেখেন স্ত্রী স্মৃতি তার পাশে নেই। পরে বারান্দায় গিয়ে বারান্দার গ্রিলের সাথে গলায় উড়না পেচানো অবস্থায় তার স্ত্রীর মরদেহ ঝুলে থাকতে দেখেন। এসময় দ্রুত নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের স্বামী তানজিলকে আটক করা হয়েছে। দুই পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD