1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের বৈঠকী বোশেখ উদযাপন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের বৈঠকী বোশেখ উদযাপন

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে একুশে পাঠচক্র আয়োজনে বৈঠকী বোশেখ উদযাপন করেছে আড়ম্বরপূর্ণ পরিবেশে। ১৪ এপ্রিল রবিবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী। পতাকা উত্তোলন শেষে প্রাণের বোশেখ উৎসবে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্যে দিয়ে শুরু হয় বোশেখের বৈঠকী উৎসব।সংস্কৃতিমান মানিক সাহার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন কমরেড জাহিদুল ইসলাম জাহিদ,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,অবসরপ্রাপ্ত শিক্ষক, লেখক,সংস্কৃতিমান মুঞ্জুয়ারা বেগম।গান পরিবেশন করেন মনি গাঙ্গুলি,মোনালি সাহা,মীনাক্ষী সাহা,বৃন্দা সাহা,মিথিল সাহা ও কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি।

বৈঠকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান,সাংবাদিক মুঞ্জুরুল ইসলাম,সাংবাদিক শাহাদত তালুকদার, সাংবাদিক পুলক রায়, শিক্ষক শান্তি সাহা,শিক্ষক অরূপ দেবনাথ,শিক্ষক শঙ্করী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD