1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে পুকুরে ডুবে একত্রে দুই শিশুর মৃত্যু   - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে একত্রে দুই শিশুর মৃত্যু  

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ীতে একই পুকুরের পানিতে ডুবে দুই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেলে নির্খোঁজের পর সন্ধ্যায় পুকুর থেকে দুই পরিবারের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলো- উপজেলার কাওয়াকুড়ি গ্রামের ভ্যান চালক আব্দুল হাই এর ৬ বছর বয়সী কন্যাশিশু আছিয়া এবং ইটভাটা শ্রমিক আবু হানিফার ৯ বছর বয়সী শিশুপুত্র সারোয়ার হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, কাওয়াকুড়ি গ্রামের ইটভাটা শ্রমিক আবু হানিফা সপরিবারে নরসিংদী বসবাস করে এবং  ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসেন তিনি। অন্যদিকে ভ্যান চালক আব্দুল হাই এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বিকেলে খেলতে গিয়ে পরিবারের লোকদের অজান্তে পার্শ্ববর্তী রফিকুলের পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু। সন্ধ্যা হলেও তাদের দেখতে না পেরে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে রফিকুলের পুকুর পাড়ে এক শিশুর গায়ের গেঞ্জি পড়ে থাকতে দেখে গেলে সন্দেহজনকভাবে পুকুরে খোঁজতে থাকেন স্বজনেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে অল্প সময়ের ব্যবধানে দুই শিশুর মরদেহ পুকুরের পানিতে জলমগ্ন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আল মামুন।

থানা পুলিশের এসআই শাহ আলম বিষয়য়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD