1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি’র অভিযানে  হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার-৭ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ডিবি’র অভিযানে  হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার-৭

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থ্যা ডিবি পৃথক পৃথক অভিযানে ২৫ গ্রাম হেরোইন ও ২ কেজি গাজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর সাকিনস্থ আলিয়া মাদ্রাসা মোড় আমিন এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২১.৫০ ঘটিকায় ২৫ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত পাটগুদাম রোড এর ছিনতাইকারী মোঃ সুলতান মিয়া (৩২),আটআনি পুকুরপাড়, মোঃ তুষার মিয়া (২৪),দিলরওশন মসজিদ রোড এর রকি (২২) ও মোঃ ইমন (২৭)দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহর এলাকায় ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান মিয়া (৩২)এর বিরুদ্ধে ০১টি, আসামী মোঃ তুষার মিয়া (২৪) এর বিরুদ্ধে ০৩টি এবং আসামী রকি (২২) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

 

অপর অভিযানে, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজারস্থ জনৈক ডাঃ হাবিবুর রহমান আইটি স্কুল এন্ড কলেজের সামনে দাপুনিয়া বাজার হইতে চুরখাই গামী পাকা রাস্তার পার্শ্বে  হইতে ২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আকুয়া মড়ল বাড়ী,  মোঃ রফিকুল ইসলাম (৪০) ও মোঃ সাব্বির আহম্মেদ (২৮)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী  মোঃ রফিকুল ইসলাম (৪০) এর বিরুদ্ধে ০৬টি এবং আসামী  মোঃ সাব্বির আহম্মেদ (২৮) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

অন্যদিকে এসআই(নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া সাকিনস্থ NBC টেক্সটাইল মিলের উত্তর পার্শ্বে বাউন্ডারী দেয়াল সংলগ্ন মাষ্টারবাড়ী বাসষ্ট্যান্ড হইতে ভাঙ্গারী মোড়গামী ইটের সলিং রাস্তার উপর হইতে ২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকায় ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ভালুকা জামিরদিয়ার  মোঃ শাহিন মিয়া (৩৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৪০ গ্রাম হেরোইন এবং ০২ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৭ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD