1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জের মহেশপুরে পুর্ব শক্রতায় দুই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরগঞ্জের মহেশপুরে পুর্ব শক্রতায় দুই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মহেষপুরে পুর্ব শক্রতার জের ধরে ভুমি দখলের অপচেষ্টায় প্রায় দুই শতাধিক বনজ ও ফলজ গাছ কেটে ফেলেছে নাজমুজ্জামান ও আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি চক্র। গত ২৮ এপ্রিল প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় জমির মালিক মোঃ শাইফুজ্জামান ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, মহেষপুর গ্রামের শাইফুজ্জামানের সাথে পার্শ্ববর্তী নাজমুজ্জামান ও আক্তারুজ্জামানদের সাথে মামলা মোকদ্দমার কারণে পুর্ব বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল নাজমুজ্জামান ও আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি চক্র দেশীয় অস্ত্র নিয়ে ভুমি দখলের অপচেষ্টায় তান্ডব চালিয়ে  শাইফুজ্জামানের জমিতে রোপিত প্রায় দুই শতাধিক বনজ ও ফলজ গাছ কেটে ফেলে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। এ সময় শাইফুজ্জামান স্থানীয়দের নিয়ে গেলে চক্রটি তাকে খুনের চেষ্টায় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করলে পালিয়ে রক্ষা পায়। এ সময় চক্রটি শাইফুজ্জামানকে লক্ষ্য করে হুমকি দিয়ে বলে আজ না হয় কাল তাকে সহ তার পরিবারের লোকজনকে সুযোগ মতে পেলে খুন করে হলেও উক্ত ভূমি জোরামূলে বেদখল করে নিবে। এ নিয়ে শাইফুজ্জামান ও তার পরিবারের সদস্যরা আতংকিত ও নিরাপত্তাহীতায় রয়েছেন। এ ঘটনায় শাইফুজ্জামান ঈশ্বরগঞ্জ থানায় নাজমুজ্জামান ও আক্তারুজ্জামান, আরিফা আক্তার খাতুন, আখী আক্তার, মোঃ আকাশ মিয়া, মোঃ নাইম মিয়ার নামে অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD