1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
 ময়মনসিংহ ডিবি’র পৃথক অভিযানে  হেরোইন ও  ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 ময়মনসিংহ ডিবি’র পৃথক অভিযানে  হেরোইন ও  ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, এসআই(নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে  ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ২৯ নং ওয়ার্ড গন্দ্রপা উত্তরপাড়া সাকিনস্থ মোঃ মন্নেছ আলী (৫০) এর বাড়ীর সামনে হইতে ০৩ মে ২০২৪ খ্রিঃ তারিখ ১৮.৫০ ঘটিকায় ১০ গ্রাম হেরোইনসহ  মাদক ব্যবসায়ী মোছাঃ জোসনা বেগম (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।

 অপর অভিযানে, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ পশ্চিম বাজার মোড় হইতে পরানগঞ্জ গামী পাকা রাস্তার পাশে জনৈক এনামুল হকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ০৩ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৪০ ঘটিকায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী  মোঃ রুহুল আমিন (৩০) ও মোঃ হায়দার আলী (২৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর মোঃ রুহুল আমিন (৩০) এর বিরুদ্ধে ০৬টি মামলা আছে।

উদ্ধারকৃত ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০৩  জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD