1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৪ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৪

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই শামছুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী ইব্রাহিম খলিল শাওন, মোঃ শুভকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই নিজামুল হক, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী সেলিনা আক্তার।
এসআই মাহমুদুল হাসান, ৩নং পুলিশ ফাড়ি, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মাসুম, এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী লিটন চন্দ্র বর্মনকে গ্রেফতার করে।

এছাড়া এসআই মতিউর রহমান, ওসমান গনি, ত্রিদীপ কুমার বীর, এএসআই মাসুম রানা, সোহরাব হোসেন, হুমায়ুন কবির-২, সুকান্ত দেবনাথ, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৯ পলাতক আসামী গ্রেফতার করেন। পরোয়ানায়ভুক্ত আসামীরা হলো,
আসামী বুলু, মোঃ সাইফুল, কাশেম (মুরগী ব্যবসায়ী), সামাদুল ইসলাম, হালিম মিয়া, মোঃ শফিক, গোলাপ হোসেন ও হুমায়ুন। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD