1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ ১৯ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ ১৯ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৯ গ্রেফতার জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই রুবেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ মতিউর রহমান, এসআই ইকবাল হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ দুলাল মিয়া, জাহাঙ্গীর আলম, এসআই ফারুক আহম্মেদ, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী রিমন, এএসআই হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী জিহাব, মোঃ আবু রায়াহন, হিসাম, জনি, তৌফিক হোসেন তাওহিদকে গ্রেফতার করে। এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ শফিকুল হাসান, মোঃ রবিনকে গ্রেফতার করে। এছাড়া এসআই শুভ সাহা, তানভীর আহমেদ ছিদ্দীকী এএসআই ফরহাদ উদ্দিন, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন, হুমায়ুন কবির-১ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৮ পলাতক আসামীকে গ্রেফতার করেন। তারা হলো, তৌহিদ আহম্মেদ হজরত, তৌহিদ আহম্মেদ হজরত, তৌহিদ আহম্মেদ হজরত, মোঃ মজিবুর রহমান, সঞ্জীব কুমার দেব, তৌহিদ আহমেদ, রতন রাজবর, মোঃ আল মামুন। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD