1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

জাতির পিতার কন্যা, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে (১৭ মে) ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফুলবাড়িয়াস্থ কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, ময়েজ উদ্দিন তরফদার, এডভোকেট আবুল কাশেম মুছা।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, উপদেষ্টা সুকুমার চক্রবর্তী, অন্যতম সদস্য এডভোকেট ফজলুল হক দুলাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, সদস্য অধ্যাপক এটিএম মহসিন শামীম, এস এম ইব্রাহিম, মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর্জা কামরুজ্জামান দুলাল, বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,
কুশমাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরাজি, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমছর আলী, বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নাওগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক মাহবুবুল কাদের মাসুম,
স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শ্রী সুজন রতন দে, জাহাঙ্গীর আলম, তাতীলীগের আহবায়ক মোঃ চান মিয়া।
সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৮১ সালের এইদিনে এসেছিলেন, বলেই আজ আওয়ামী লীগ দলীয়ভাবে শক্তিশালী একটি সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে বলেই জাতির জনকের কন্যার নেতৃত্বে আওয়ামীলীগকে এদেশের জনগন বার বার রাস্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। ডিজিটাল এবং উন্নত বাংলাদেশ হয়েছে। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার আদেশ নিষেধ মানতে হবে।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির উপর হামলার নিন্দা জানানো হয়।
সভায় আগামী ২৯ মে তারিখে অনুষ্ঠিতব্য ফুলবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনকে গুরুত্বপূর্ণ নির্বাচন আখ্যায়িত করে ঘোড়া প্রতীকের পক্ষে নিজেদের মতামত প্রকাশ করেন। ভোট কেন্দ্রে অধিক সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD