1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ, ভাইস চেয়ারম্যান ফরিদ-আশুরা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ, ভাইস চেয়ারম্যান ফরিদ-আশুরা

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে চেয়ারম্যান পদে হাজী মোশারফ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শেখ ফরিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আশুরা বেগম। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলা নির্বাচন অফিস কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইলিশায় রিছিল ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে হাজী মোশারফ হোসেন (ঘোড়া) ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুর রহমান লেবু (আনারস) পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ (টিওবয়েল) ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান রাজন (চশমা) পেয়েছেন ৩৩ হাজার ২৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশুরা বেগম (কলস) ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নহেলিকা দিব্রা (ফুটবল) পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৮৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। তবে সবগুলো কেন্দ্রেই মহিলা ভোটারের উপস্থিতি অবাক করার মতো ছিলো। এবং ভোট কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD