1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে খুন : ডিবির কতৃক আটক ২ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে খুন : ডিবির কতৃক আটক ২

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। এ ঘটনায় ডিবি ২ জনকে আটক করেছে।

শুক্রবার (২৪ মে) রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বিহারি ক্যাম্প এলাকার হাজী কাশেম আলী কলেজের পাশে এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর পাটগুদাম বিহারী ক্যাম্পের বাসিন্দা প্রয়াত মাসুদ মিয়ার ছেলে মো. হাসান। নগরীর স্টেশন রোড এলাকায় তালা-চাবির কাজ করতেন তিনি।

শুক্রবার রাত ৯টার দিকে বিহারী ক্যাম্পের সামনে হাজী কাশেম আলী কলেজের পাশে আড্ডা দিচ্ছিলেন হাসান ও তার বন্ধুরা। রাত ৯টার দিকে হঠাৎ ৩০-৪০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে উপর্যুপুরী হামলা করে। এতে হাসান, তার বন্ধু রোহিত আহমেদ ও মো. রাজাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন৷ আহত রহিত ও রাজাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত।

নিহতের বড় ভাই মো. মুরাদ বলেন, বাসা থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ভাইকে হত্যা করা হয়। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। অহেতুক হত্যা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলা নিয়ে বিরোধে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। আসামি গ্রেফতারের পর প্রকৃত ঘটনা বলা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD