1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে ভন্ড পীর গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে ভন্ড পীর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন এর নেতৃত্বে প্রতিদিন নিয়মিত অপরাধ নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ময়মনসিংহ।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় স্ত্রীর নিকট থেকে স্বামীকে প্রথম স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেওয়া ভন্ডপীরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ময়মনসিংহ।

জানা গেছে, ২০০৬ সালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার তাছলিমা খাতুন (৩০), পিতা- মৃত আঃ জব্বার, সাং- কুমারুলী, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ। জাতীয় পরিচয়পত্র নম্বর-৮৬৯৫৪৯৮৬০৩ এর সিরাজগঞ্জ জেলার নিবাসী মোঃ শফিকুল ইসলাম এর সাথে পারিবারিক বিবাহ হয়। বিবাহের পর তাহাদের দাম্পত্য জীবনে ০৩ ছেলের জন্ম হয়। তাছলিমা খাতুন (৩০) এর স্বামী ঢাকায় একটি গার্মেন্টেস চাকুরী করাকালে দ্বিতীয় বিবাহ করে মর্মে লোকমুখে শুনতে পাইয়া তাছলিমা খাতুন (৩০) মানসিকভাবে ভেঙ্গে পরে।

পরে তাছলিমা খাতুন (৩০) বিষয়টি পরিবারসহ বিভিন্ন লোকজনের সাথে আলোচনাকালে ভন্ডপীর মাছুম (৪৫), পিতা-মৃত জব্বর মুন্সী, সাং-অরন্যপাশা, থানা- নান্দাইল, জেলা-ময়মনসিংহ এর সাথে পরিচয় হয়।পরিচকালে সে তাছলিমা খাতুনকে আশ্বাস প্রদান করে যে, তাহার স্বামীকে তাহার নিকট আনিয়া দিতে পারবে এবং তাহার সাথে ঘর সংসার করবে।

ভন্ডপীর মাছুম (৪৫) এর কথায় বিশ্বাস করিয়া তাছলিমা খাতুন তাহার স্বামীকে ফেরত পাওয়ার জন্য আকুল হয়ে পড়ে। এই সুযোগ ভন্ড কবিরাজ মাছুম জানায় তাহার নিকট বেশি স্বর্ণালংকার উপস্থাপন করতে পারলে তাহার স্বামীকে দ্রুত তাহার নিকট আনার ব্যবস্থা করতে পারবে। তাছলিমা খাতুন ভন্ডপীর মাছুম এর কথায় বিশ্বাস করিয়া ০৩ জোড়া স্বর্ণের কানের দূল ও একটি স্বর্ণের চেইন যাহার মোট ওজন ১ভরি মোট বাজার মূল্য ৯০,০০০/-টাকা এবং নগদ ১,০০,০০০/- টাকা দেয়।

ভিকটিম তাছলিমা খাতুন এর নিকট ভন্ডপীর মাছুম (৪৫) ০৩ জোড়া স্বর্ণের কানের দূল ও একটি স্বর্ণের চেইন যাহার মোট ওজন ১ভরি মোট বাজার মূল্য ৯০,০০০/-টাকা এবং নগদ ১,০০,০০০/- টাকা লাপাত্তা হইয়া যায়। এরূপ সংবাদ পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নিকট আসিলে পুলিশ সুপার, ময়মনসিংহ এর নির্দেশে অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ জনাব মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ইং ২৮/০৫/২০২৪ তারিখ ঈশ্বরগঞ্জ থানাধীন সোহাগী বাজার এলাকা হইতে ভন্ডপীর মাছুম (৪৫), পিতা-মৃত জব্বর মুন্সী, সাং-অরন্যপাশা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে।উক্ত ঘটনার বিষয়ে তাছলিমা খাতুন বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করিলে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-২৮/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-৪০৬/৪১৯/৪২০ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD