1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সিরাম হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলো - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাম হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলো

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে
 আমরাই প্রথম ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সিরাম হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে সর্বজনীন পেনশন স্কীমে আওতাভুক্ত হওয়ায় আনুষ্ঠানিক উদ্বোধনী করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, ডাঃ অভিজিত লৌহ, কালেরকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নিয়ামুল কবির সজল, অগ্রণী ব্যাংক ম্যানেজার ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ব্যবস্থাপক খাইরুজ্জামান আরিফ।
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর, সিরাম হাসপাতাল (প্রাঃ) লিঃ শরীফ আহমেদ সুমন, মাহমুদুর রহমান রনি পরিচালক (অর্থ), সিরাম হাসপাতাল (প্রাঃ) লিঃ সহ হাসপাতালের সকলস্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, সিরাম হাসপাতাল যে উদ্যোগ নিয়েছে এভাবে সকল ধরনের প্রতিষ্ঠান ও ব্যক্তির নেয়া উচিত।
হাসপাতালের লাইসেন্স সম্পর্কে বলেন, লাইসেন্স করে সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করুন, সরকারের রাজস্ব বৃদ্ধি করতে সহায়তা করুন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহায়তা করবে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আহমেদ সুমন বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে সর্বজনীন পেনশন স্কীমের আওতাভুক্ত সিরাম হাসপাতাল (প্রাঃ) লিঃ আমরাই প্রথম। ২০১৮ সালের ১৭ই মার্চ যাত্রার থেকে হাসপাতালটি স্বাস্থ্য সেবায় সমস্ত মানদন্ড অক্ষুন্ন রেখে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। পাশাপাশি সরকারি বিভিন্ন জাতীয় দিবস উদযাপন সহ সরকারি কর্মকান্ডের পাশে থেকেছে।
প্রধানমন্ত্রী ২০২৩ সালের ১৭ই আগস্ট সর্বজনীন পেনশন স্কীম উদ্বোধনের পর থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সিরাম হাসপাতাল (প্রাঃ) লিঃ-এর সকল কর্মকর্তা ও কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কীমের আওতায় আওতাভুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন মিটিং-এ বিষয়টির পজিটিভ দিক নিয়ে আলোচনা হয়। সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সর্বজনীন পেনশন স্কীমে নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য একমত প্রকাশ করেন। পরবর্তীতে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজিকে আমাদের আগ্রহের বিষয় অবহিত করা হলে তারা আমাদেরকে উৎসাহিত করেন এবং উক্ত কাজের সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি উক্ত পেনশন স্কীমের কার্যক্রমে অগ্রণী ব্যাংক লিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ব্যবস্থাপক অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা করেন। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সর্বজনীন পেনশন স্কীমের আওতাভুক্ত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD