1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে ৫০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে ৫০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

 শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার গেরা মারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া (স্টেডিয়াম এর পার্শ্বের) গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর পুত্র মোঃ আমীর হোসেন (৩০)।৬ জুন ২০২৪ সকাল সাড়ে ১০ টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি অটো রিক্সা জব্দ করা হয়।উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা। পুুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরামের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় আরও ২/৩ আসামী পালিয়ে যায়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে,পলাতক আসামীদের মধ্যে ১ জন তাদের পরিচিত। তাহার নাম- রেজুয়ান (২৮) পিতা- লোকমান হোসেন,শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের ৭ নং ওয়ার্ডে তার বাড়ি। অন্যান্য অজ্ঞাত পলাতক আসামীদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD