1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির হাতে অস্ত্রসহ জজ মিয়া গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালির হাতে অস্ত্রসহ জজ মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মোঃ জজ মিয়া। সে সুতিয়াখালীর গিয়াস উদ্দিনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, শনিবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ কামরুল হাসান, এসআই আনোয়ার হোসেন, এসআই দেবাশীষ সাহা এবং এএসআই আবু সায়েম বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদে জানতে পায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেড হাফ বিল্ডিং এর সামনে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোঃ জজ মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে (আমেরিকার তৈরি) একটি ম্যাগজিন সহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা নং- ১৯,তাং৮/৬/২০২৪ দায়ের হয়েছে। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন আরো বলেন, আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে তথ্য নিশ্চিত করতে সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত জজ মিয়াকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD