1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে অবৈধ অস্ত্র'সহ দুইজন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে অবৈধ অস্ত্র’সহ দুইজন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্র, নেশাজাতীয় ইনজেকশন এবং বিপুল পরিমাণ বিস্ফোরক’সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ গত ১১ জুন সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে ডিবি’তে কর্মরত এসআই মোঃ আব্দুল জলিল, এসআই মোঃ রেজাউল আমীন বর্ষন, এএসআই মোঃ মিলন হোসেন, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই শাহীন মিয়া এবং ফোর্স’সহ একটি টিম গোপন তথ্যের ভিত্তিতপ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিতপাড়া একটি বাসা থেকে দুজন ভাড়াটিয়াকে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করা হয়।

এ সময় তাদের বসত ঘর থেকে অবৈধভাবে হেফাজতে রাখা ১টি পিস্তল, ৩টি রিভলবার, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯ টি এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার কিতোরা হলেন মোঃ সেলিম মিয়া ও মোঃ সেলিম মিয়া উভয়ের বাড়ি ময়মনসিংহ সদর পুরোহিতপাড়া।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ডিবির একটি টিম এই অভিযান পরিচালনা করেন এবং তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়গিরি অস্ত্র, দেশী অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারধ’সহ মাদকদ্রব্য উদ্ধার করা হয় ।

পরবর্তীতে এদের দুজনের নামে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের সোপর্দ করা হয় ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD