1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পৌরসভায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পৌরসভায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ২ কোটি ৪৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পৌরসভার সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি। রোববার সকালে পৌর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ২ কোটি ৪৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পৌরসভার সংযোগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি কতৃপক্ষ। রোববার সকালে পৌর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সরিষাবাড়ী পিডিবি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ১৬ কোটি ৫০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে সরিষাবাড়ী পৌর সভা প্রতিষ্ঠার পর থেকে ২০২১ সাল পর্যন্ত পৌরসভার কাছে পিডিবির মোট পাওনা বিল ২ কোটি ৪৫ লাখ টাকা বকেয়া রয়েছে। দীর্ঘদিনের বকেয়া বিল আদায়ের জন্য একাধিকবার পৌরসভা কতৃপক্ষকে চিঠি দিলেও কোন লাভ হয়নি। তারই ধারাবাহিকতায় পিডিবির ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে রোববার সকালে পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান বলেন, পৌরসভার শুরু থেকে ২০২১ সাল পর্যন্ত ২ কোটি ৪৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পৌরসভা কতৃপক্ষকে বার বার নোটিশ দিলেও কোন ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে পৌর কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ বিষয়ে পৌর মেয়র মনির উদ্দিন বলেন, যে বিল গুলো বকেয়া রয়েছে সেগুলো পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে ২০২১ সাল পর্যন্ত। আমি মেয়র হওয়ার আগে। আমি নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্ব নেয়ার পর ২০২১ সাল থেকে পৌরসভার বিদ্যুৎ বিল প্রতি মাসে নিয়মিত পরিশোধ করা হয়েছে। বকেয়া বিল গুলো পূর্ববর্তী মেয়রদের সময়ে থাকলেও সেটা এখন পৌর সভার উপর বর্তায়। তাই বাকি বিল গুলো পর্যায় ক্রমে পরিশোধ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD