1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডিবির অভিযানে দেড়শত বস্তা ভারতীয় ট্রাকভর্তি চিনি উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিবির অভিযানে দেড়শত বস্তা ভারতীয় ট্রাকভর্তি চিনি উদ্ধার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দেড়শত বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্রাক ভর্তি চিনি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ঈশ্বরগঞ্জর আঠারো বাড়ি বাজার থেকে এই চিনি উদ্ধার করা হয়। এ সময় মিঠুনুর রহমান ওরফে পাপ্পু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি মোঃ ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত চোরাকারবারিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে ডিবির এসআই রেজাউল আমীন বর্ষন ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ী বাজার থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি মিনি ট্রাক বোঝাইকৃত ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ সময় মিঠুনুর রহমান ওরফে পাপ্পু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নেত্রজোণার মদন এলাকায়।পুলিশ আরো জানায়, পাপ্পু সহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি অবৈধভাবে আমদানি করে ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় কালোবাজারে বিক্রি করে আসছে। এই চক্রে অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি মিনি ট্রাক বোঝাইকৃত ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD